শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

আজও করোনায় কোন মৃত্যু নাই সংক্রমণ এক শতাংশের নিচে

  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নাই এবং করোনা সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১লা এপ্রিল সকাল ৮টা থেকে ২রা এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোন মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৮৮ শতাংশ ।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.০৯ শতাংশ, পরশু ছিল ০.৮৯ শতাংশ, বুধবার ছিল ০.৭৫ শতাংশ, সোমবার ছিল ০.৮৬ শতাংশ, রবিবার ছিল ০.৮৯ শতাংশ,০.৫৬ শতাংশ, শনিবার ছিল ০.৮৯ শতাংশ, শুক্রবার ছিল ১.০৩ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৭৬ শতাংশ।

গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, পরশু দুই জনের মৃত্যু হয়, বুধবারও দুই জনের মৃত্যু হয়, মঙ্গলবার একজনের মৃত্যু হয় এবং সোমবারও এক জনের মৃত্যু হয়।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২২ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৬ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭১৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৮২ ৯১৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৪৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৪৪ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৭৮৭টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com