সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তক্ষয়ী পরিস্থিতি’ হবে: কিউবা র‍্যাবের নাম পরিবর্তন বিবেচনায় রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র শাহাদাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা হবে : আইনমন্ত্রী

টঙ্গীর শাপলা ফুড কারখানার ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: অনুমোদনবিহীন ও বিএসটিআই’র ভুয়া সিল ব্যবহার করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে গাজীপুরের একটি শিশু খাদ্য প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়েছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) নগরের টঙ্গী বিসিক শিল্প এলাকার শাপলা ফুড কারখানায় এই অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান।

অনুমোদনহীন শিশু খাদ্য প্রস্তুত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিএসটিআই এর ফিল্ড অফিসার রেবেকা সুলতানা ও সাইদুর রহমান উপস্থিত ছিলেন। 

বিএসটিআই’ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান জানান, অনুমোদন না নিয়ে বিএসটিআই এর সিল ব্যবহার করে নোংরা পরিবেশে এডিবল জেল, জুস, আইস ললি, সেমাই, চকলেট, চাটনিসহ বিভিন্ন প্রকার শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।

এর আগে সকালে রাজধানীর আব্দুল্লাহপুরে বিভিন্ন ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলে ফরমালিনসহ কোন প্রকার বিষাক্ত ক্যামিকেল ব্যবহার হচ্ছে কিনা তা পরিমাপ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com