সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

গাজীপুরের ডিসি’র চালককে মারধর, দুই পুলিশ ক্লোজড

  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) গাড়িচালক হিরা মিয়াকে মারধরের অভিযোগে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রোববার বিকালে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের কনস্টেবল নুর মোহাম্মদ এবং ইউসুফ আলী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসকের গাড়িচালকের সঙ্গে ট্রাফিক পুলিশের দুই সদস্যের একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। ইতোমধ্যে ওই দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে জেলা প্রশাসকের গাড়িচালক হিরা মিয়া জেলা প্রশাসকের দুই শিশুসন্তানকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছিলেন।

গাড়িটি শহরের রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে এলে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে বলেন। এ সময় হিরা মিয়া ট্রাফিক পুলিশকে জানান গাড়িতে জেলা প্রশাসকের দুই শিশুসন্তান রয়েছে। এ নিয়ে উচ্চবাচ্য শুরু হয়। তখন ডিসির গাড়িতে ট্রাফিক পুলিশ লাঠি দিয়ে আঘাত করলে হিরা মিয়া প্রতিবাদ জানান। একপর্যায়ে চালককে মারধর করা হয়।

এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরে ওই দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয় ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com