মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

সিরাজগঞ্জে বেশি মূল্য কাপড় বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  সিরাজগঞ্জ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমাণ আদালত বেশি মূল্যে কাপড় বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ১৪৫০ টাকায় কেনা কাপড় ৩২০০ টাকার বিক্রি করায় উত্তম ক্লথ স্টোরকে ৫ হাজার টাকা এবং ৭৫০ টাকার পাঞ্জাবি ১৮০০ টাকায় বিক্রি করার অভিযোগে ইভা বস্ত্র বিতানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার এবং অনিয়মের কারণে অনিক অ্যান্ড শান্ত স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদ অজুহাতে ওই ব্যবসায়ীরা এসব অনিয়ম করছিল। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com