বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবারও করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ এপ্রিল সকাল ৮টা থেকে ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৫৪ শতাংশ ।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৫৫ শতাংশ, পরশুও ছিল ০.৫৫ শতাংশ, মঙ্গবার ছিল ০.৯০ শতাংশ, সোমবার ছিল ০.৬৭ শতাংশ, রবিবার ছিল ১.০৪ শতাংশ, শনিবার ছিল ১.২৮ শতাংশ, শুক্রবার ছিল ০.৬৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৫২ শতাংশ, বুধবার ছিল ০.৫৮ শতাংশ এবং মঙ্গলবার ছিল ০.৩৮ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোননো মৃত্যু হয়নি, পরশু করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোন মৃত্যু হয়নি,সোমবার দুইজনের মৃত্যু হয়, রবিবার করোনায় কোনো মৃত্যু হয়নি,শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি এবং বুধবারও কোনো মৃত্যু হয়নি ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৭৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৯২ ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৯৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৯২ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৫১ হাজার ৩৪৮টি।