বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

টানা চার দিন আজ করোনায় কোনো মৃত্যু নাই

  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : দেশে টানা চারদিন আজ রবিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৪১ শতাংশ ।

গতকাল সংক্রমণের হার ছিল ০.৫৫ শতাংশ, পরশু ছিল ০.৫৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৫৫ শতাংশ, বুধবারও ছিল ০.৫৫ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৯০ শতাংশ, সোমবার ছিল ০.৬৭ শতাংশ, রবিবার ছিল ১.০৪ শতাংশ, শনিবার ছিল ১.২৮ শতাংশ, শুক্রবার ছিল ০.৬৪ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৫২ শতাংশ।

গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার কোনো মৃত্যু হয়নি, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোন মৃত্যু হয়নি,সোমবার দুইজনের মৃত্যু হয়।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২৭ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৪ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩২৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৯৩ ৪৬০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৯৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৯৬ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯৪৪টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com