রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

মান্দায় শিশুকে ধর্ষণের পর হত্যা একজন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে শিশুটির লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী আমিনুর ইসলামের ছেলে অভিযুক্ত জুয়েল হোসেনকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম শাকিলা আক্তার (৮)। সে ওই গ্রামের ছাকের আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ বলেন,‘গ্রামে আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। গ্রামের লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।’

তিনি আরও বলেন, ‘এ অবস্থায় ইফতারের কিছু পূর্বে শিশুটির বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায়। শিশুটির পরনে কোনো কাপড় ছিল না। মুখে ন্যাকড়া ঢোকানো ছিল। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, থানায় মামলা দায়ের করা হলে ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত প্রতিবেশী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com