বাংলা হেডলাইনস : দেশে টানা পাচদিন আজ সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার এক শতাংশের নিচে রেকর্ড করা হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৪৩ শতাংশ ।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৪১ শতাংশ, পরশু ছিল ০.৫৫ শতাংশ, শুক্রবার ছিল ০.৫৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৫৫ শতাংশ, বুধবারও ছিল ০.৫৫ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৯০ শতাংশ, সোমবার ছিল ০.৬৭ শতাংশ, রবিবার ছিল ১.০৪ শতাংশ, শনিবার ছিল ১.২৮ শতাংশ, শুক্রবার ছিল ০.৬৪ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৫২ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোন মৃত্যু হয়নি,সোমবার দুইজনের মৃত্যু হয়।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৯৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৯৩ ৭৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৯৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৯৭ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৫১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ১৯৫টি।