বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেন।
মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শহরের বাহিরগোলায় আশা ফ্রুটস এন্ড কোল্ড স্টোরেজের মালিককে পঁচা, গলিত খেজুর বিক্রির দায়ে ১৫ হাজার টাকা এবং এসএস রোডে নাহিন সু-ষ্টোরে পণ্য মূল্য ট্যাগ না দেয়ায় এবং প্রতিশ্রুতি পণ্য যথাযথ বিক্রয় না করায় ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রনি।