বাংলা হেডলাইনস : দেশে টানা আট দিন আজ বৃহস্পতিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার এক শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে ২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৪১ শতাংশ ।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৪৭ শতাংশ, পরশু ছিল ০.৩৮ শতাংশ, সোমবার ছিল ০.৪৩ শতাংশ, রবিবার ছিল ০.৪১ শতাংশ, শনিবার ছিল ০.৫৫ শতাংশ, শুক্রবার ছিল ০.৫৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৫৫ শতাংশ, বুধবারও ছিল ০.৫৫ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৯০ শতাংশ, সোমবার ছিল ০.৬৭ শতাংশ, রবিবার ছিল ১.০৪ শতাংশ, শনিবার ছিল ১.২৮ শতাংশ, শুক্রবার ছিল ০.৬৪ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৫২ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, সোমবারও কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৬৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৯৪ ৮২০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.০৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৭.০২ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৭৭৪টি।