বাংলা হেডলাইনস : দেশে টানা ১০ দিন আজ শনিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার এক শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৯ এপ্রিল সকাল ৮টা থেকে ৩০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৫৮ শতাংশ ।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৬৩ শতাংশ, পরশু ছিল ০.৪১ শতাংশ, বুধবার ছিল ০.৪৭ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৩৮ শতাংশ, সোমবার ছিল ০.৪৩ শতাংশ, রবিবার ছিল ০.৪১ শতাংশ, শনিবার ছিল ০.৫৫ শতাংশ, শুক্রবার ছিল ০.৫৪ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ০.৫৫ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি, সোমবারও কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২৭ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৯৫ ৪০৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.০৭ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৭.০৫ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬টি।