বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়ে গেছে ভোর থেকে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেশি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ঘিরে দুইদিকে অন্তত ৫ কিলোমিটার দীর্ঘ সারি দেখা যায়। অনেকটা একই অবস্থা ছিল চন্দ্রা ত্রিমোড় ঘিরে। যানবাহনের অভাবে যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাসের অভাবে ট্রাক-পিকআপ কিংবা সিএনজি অটো রিকশায় চড়ে অতিরিক্ত ভাড়া গুনে গাজীপুর থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনাসহ দূর-দূরান্তের পথ পাড়ি দিচ্ছেন অনেক লোকজন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, যানজট পরিস্থিতি স্বাভাবিক এবং ঈদ যাত্রা সহনীয় পর্যায় রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের প্রচেষ্টায় গত কয়েকদিন ধরেই ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। গতকাল গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি হয় আজ সড়কে চাপ বেড়েছে।