রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

যুগান্তরের বগুড়া ব্যুরো প্রধানের শ্বশুর আবদুর রশিদ শেখ মৃত্যুবরণ করেছেন

  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: দৈনিক যুগান্তরের বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিমের শ্বশুর ও বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া খাতুন রিক্তার বাবা আবদুর রশিদ শেখ (৯৬) ইন্তেকাল করেছেন।

শুক্রবার বিকাল পৌণে ৫টার দিকে তিনি শহরের সুলতানগঞ্জপাড়ার বাড়িতে বার্ধক্যজনিত রোগে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নানি, নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ এশা সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আঞ্জুমান-ই-গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়ে‌ছে।

আগামী ১৩ মে শুক্রবার বাদ জুমা সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়া জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।

মরহুমের বড় মেয়ে ডালিয়া খাতুন রিক্তা কুলখানিতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখীদের উপস্থিত এবং দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com