শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ভোজ্য তেলের কৃত্রিম সংকট মোকাবেলায় ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ অভিযান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নিত্যপ্রয়োজনীয় বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।

বেশি মুনাফার আশায় ব্যবসায়ীরা তেলের মজুত করছেন বলে অভিযোগ উঠেছে। সারাদেশে একযোগে সয়াবিন তেলের মূল্য নির্ধারণে সরকারি সিদ্ধান্ত জারির পর হতে গত তিন দিন ধরে রাঙ্গামাটির হাটবাজারগুলো থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে।

স্থানীয় মুদি দোকানীদের একটি সিন্ডিকেট চক্র অভিন্ন সিদ্ধান্তে নিজেদের গুদাম ঘর, বসতঘর কিংবা দোকানের অভ্যন্তরে বোতলজাত সয়াবিন তেলগুলো সরিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন ভোক্তা সাধারণ।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৯৮ টাকার নির্ধারণ করার হয়। এমন সংবাদ পেয়েই মুনাফালোভী ব্যবসায়ীরা তেলের মজুত করছেন বলে খবর পাওয়া যায়।

শহরের বনরূপা, তবলছড়ি ও রিজার্ভ বাজারে ঘুরে এমন অভিযোগ পাওয়া গেছে। শহরের বনরূপা, তবলছড়ি ও রিজার্ভ বাজারের মুদি দোকানগুলোতে সয়াবিন কিনতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের।

অভিযোগ উঠেছে, বোতল জাত সয়াবিন তেল ভেঙে কেজি দরে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। আবার কিছু দোকানে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। সয়াবিন তেল লিটার প্রতি ২০ থেকে ৩৮ টাকা মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

নিম্ন আয়ের ক্রেতারা জানান, দেশের এখন সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। নিজেদের দৈনিক আয়ের সাথে দেশের মাত্রারিক্ত দ্রব্যমূলের বৃদ্ধিতে আয় এবং ব্যয়ের সামঞ্জস্য হারাচ্ছে।

রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা আব্দুল খালেদ জানিয়েছেন, সকালে বাজারে তেল কিনতে গিয়ে অনেক দোকান ঘুরার পর তেল পেয়েছি।

ব্যবসায়ীরা জানান, ডিলাররা তেল সরবরাহ করছে না। তাই আমরাও ক্রেতারাদের সেভাবে সেবা দিতে পাচ্ছি না। সরকারের উচিত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

আর তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সায়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উর্ধগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, বনরুপা, তবলছড়ি, কলেজ গেইট এলাকার বিভিন্ন দোকানে গিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক রানা দেব নাথ এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি জানান, আমরা বিভিন্ন ভাবে অভিযোগগুলো জানতে পেরেছি। তেল মজুত, ওজনে কম দেওয়া ও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এসময় বেশ কিছু দোকানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম নারাখাসহ অতিরিক্ত তেল মজুত না রাখার জন্য সতর্ক করে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com