বাংলা হেডলাইনস খুলনা অফিস: খুলনার ৩ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল মজুত পেয়েছে।
এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল সোয়া ১০টা থেকে অভিযান শুরু হয়ে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত চলে।
র্যাব ৬ এর পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩ টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।