বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই-বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ানো এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতায় আন্তর্জাতিক নার্সিং দিবস পালন করা হয়েছে।
আলোচনা সভায় ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাক্তার মো: আব্দুল মজিদ ভূঁইয়া, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: মিজানুর রহমান বক্তব্য রাখেন।
অন্যদিকে, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অনুষ্ঠানে হাসপাতাল পরিচালক তপন কান্তি , অধ্যক্ষ প্রফেসর ডা: আব্দুল কাদের, সহাকারী পরিচালক ডা মো.শাহীন, নার্সিং সুপারভাইজার বেবি পাল উপস্থিত ছিলেন।