সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

গাজীপুরে রেললাইনে লোহার এঙ্গেল পড়ে ট্রেন যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রাক থেকে লোহার এঙ্গেল রেল লাইনের ওপর পড়ে যাওয়ায় ঢাকা ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

সোমবার রাত পৌনে আটটার দিকে রেল স্টেশনের পাশের শ্রীপুর-গোসিংগা সড়কের রেল ক্রসিং এর তিনটি লাইনে এসকল এঙ্গেল পড়ে যায়।

এ সময় ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র ট্রেনটি শ্রীপুর স্টেশনের দক্ষিনে আউটার সিগন্যালে  এবং অপরদিকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। 

প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, হঠাৎ করে গোসিংগার দিক থেকে মাওনাগামী একটি চলন্ত ট্রাকের ডালা খুলে গিয়ে স্টিলের অনেকগুলো এঙ্গেল  পড়ে গিয়ে স্বজোরে শব্দ হয়। লোকজন ছুটাছুটি করে আসতে থাকলে ট্রাক ড্রাইভার দ্রুত ট্রাক নিয়ে চলে যায়। 

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামিমা আক্তার জানান, অপ্রত্যাশিতভাবে এঙ্গেলগুলি রেল লাইনের ওপড় পড়ে যাওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এঙ্গেল গুলি অনেক ভারী হওয়ায় ক্রেন ছাড়া সরানো সম্ভব না। এ রিপোর্ট লিখা পর্যন্ত রাত প্রায় দশটা পর্যন্ত লোহার এঙ্গেল গুলো সরানো সম্ভব হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com