রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা বলেছেন, প্রতিরোধযোগ্য রোগ থেকে আরও বেশি লোক এবং আরও সম্প্রদায়কে রক্ষা করা বিশ্ব টিকাদান সপ্তাহের চূড়ান্ত লক্ষ্য।

তিনি বলেন, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন সপ্তাহ ২০২২-এর থিম হল “সকলের জন্য দীর্ঘ জীবন”, যার লক্ষ্য হল এই ধারণার চারপাশে জনগণকে একত্রিত করা যে ভ্যাকসিনগুলি প্রত্যেকের জন্য তাদের স্বপ্ন অনুসরণ করা, তাদের প্রিয়জনকে রক্ষা করা এবং একটি দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব করে তোলে। 

তিনি আজ মঙ্গলবার রাঙ্গা মাটিতে বিশ্ব টিকাদান সপ্তাহ (২৪ থেকে ৩০এপ্রিল) ২০২২ পালন উপলক্ষ্যে আয়োজিত এক এডভোকেসী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা।

বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল কান্তি চাকমা, সি এস অফিসের এস এম ও ডাঃ জয়ধন তঞ্চঙ্গ্যা, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বারী মোঃ ওসমান গণি চৌধুরী, পঞ্চানন ভট্টাচার্য্য, পুরোহিত পুলক চক্রবর্তী, কানু দাশ গুপ্তসহ বিভিন্ন ইমাম, পুরোহিত, স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ। সভা সঞ্চালনা করেন সি এস অফিসের জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা। এডভোকেসী সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com