বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ থাকা বন্দী হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়েছে।
উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বাদী ও আসামি পক্ষের স্বজন ও তাদের আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।
বর নাঈম মিয়া (২৩) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর গ্রামের শাহেদ মিয়ার ছেলে। কনের (১৯) বাড়িও একই এলাকায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ভারপ্রাপ্ত জল সুপার মো: নুরুন্নবী ভূঁইয়া জানান, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর নাঈমকে ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। শুক্রবার বিকেলে কারাগারের অফিস রুমে উভয় পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়।
বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যান।