বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় দুইজনের মৃত্যু হয়েছে

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ মে সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ০.৬৭ শতাংশ।

গতকাল সংক্রমণের হার ছিল ০.৭৮ শতাংশ, পরশু ছিল ০.৪১ শতাংশ, শুক্রবার ছিল ০.৭৯ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৬০ শতাংশ, বুধবার ছিল ০.৪৪ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৭৫ শতাংশ, সোমবার ছিল ০.৭৭ শতাংশ, রবিবার ছিল ০.৮৬ শতাংশ এবং শনিবার ছিল ০.৫৫ শতাংশ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়েছে, শুক্রবার কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি, সোমবারও কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি এবং শনিবারও কোনো মৃত্যু হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১৩০ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩১ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,০১,১৫৭জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৩২ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৩৫টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com