বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা ও তাড়াশে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা উদ্ধারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো-রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের মো: সুরমানুল হকের ছেলে মো: হামিম হোসেন (৩৩) ও ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত (উত্তর পাড়া) গ্রামের মৃত রমেশ প্রামানিকের ছেলে মো: আলতাব প্রামানিক (৫৯)।

র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌণে ৩ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রাম এলাকার নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামানে অভিযান চালিয়ে হামিম হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে

২১৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ নগদ ৩ হাজার ৬১০ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাড়াশ উপজেলার কোহিত গ্রামে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ আলতাব প্রামানিককে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com