বাংলা হেডলাইনস: টানা পাঁচ দিন দেশে আজ শনিবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ জুন সকাল ৮টা থেকে ৪ জুন সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৭৫ শতাংশ।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৬০ শতাংশ, পরশু ছিল ০.৪২ শতাংশ, বুধবার ছিল ০.৬৩ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৬১ শতাংশ, সোমবার ছিল ০.৬৩ শতাংশ, রবিবার ছিল ০.৭৯ শতাংশ, শনিবার ছিল ০.৮৩ শতাংশ, শুক্রবার ছিল ০.৫৯ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৬৫ শতাংশ, বুধবার ছিল ০.৬৫ শতাংশ এবং মঙ্গলবার সংক্রমণের হার ছিল ০.৭৫ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশুও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি, সোমবার একজনের মৃত্যু হয়, রবিবার করোনায় কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১৩১ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩১ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৬২৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯,০৩,৭৫১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৭.৪৪ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪১ লাখ ৪২ হাজার ০৮০টি।