সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

সীতাকুণ্ডে জরুরী ওষুধ দিলেন গাজীপুরের আকরাম

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: উন্নত মানের এন্টিবায়োটিক, স্টেরয়েড ইঞ্জেকশনসহ বিভিন্ন জরুরী ওষুধ নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে আহতদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন গাজীপুরের প্রবাসী আকরাম হোসেন।

তিনি বৃহস্পতিবার (০৯ জুন) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের কাছে জরুরী এসব ওষুধ হস্তান্তর করেন। পরে ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খোঁজ-খবর নেন।

প্রদত্ত ওষুধে প্রায় ১ হাজার রোগীকে সেবা দেয়া যাবে। গাজীপুর থেকে চট্টগ্রামে গিয়ে ওষুধ দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। 

এ বিষয়ে আকরাম হোসেন জানান, ইঞ্জেকশন এলবুটিন ,উন্নতমানের লেটেস্ট জেনারেশন এন্টিবায়োটিক মেরোপেনেম, স্টেরয়েড ইঞ্জেকশন মিথাইল প্রেডনিসোলনসহ ৭ প্রকারের ওষুধ দেয়া হয়েছে। উন্নতমানের ওষুধগুলো বেঁচে থাকা অসহায় মানুষগলোর জীবন রক্ষায় অতি জরুরী। এই সংকটের সময়ে সাধ্য অনুযায়ী সকলেকেই অসুস্থদের পাশে দাঁড়ানো উচিত। সীতাকুণ্ডে আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। 

আমেরিকায় বসবাস করা গাজীপুর জেলার শ্রীপুরের দমদমা গ্রামের ইসমাইল বাগমারার ছেলে প্রবাসী আকরাম হোসেন গাজীপুরে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নেও দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com