বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার গতকালের থেকে কম। আজ সংক্রমণের হার রেকর্ড করা হয় ১৫.২০ শতাংশ।
মৃত দুই ব্যক্তি একজন পুরুষ ও একজন মহিলা। দুইজনই ঢাকা বিভাগের। মৃতদের বয়স ৬১ থেকে ৭০ বছর এবং ৭১-৮০ বছরের বয়সের মধ্যে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১৫.২০ শতাংশ।
গতকাল সংক্রমণের হার ছিল ১৫.৬৬ শতাংশ পরশু ছিল ১৫.০৭ শতাংশ, শুক্রবার ছিল ১২.১৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৪.৩২ শতাংশ, বুধবার ছিল ১৩.৩০ শতাংশ, মঙ্গলবার ছিল ১১.০৩ শতাংশ এবং সোমবার ছিল ১০.৮৭ শতাংশ ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়, পরশু তিনজনের মৃত্যু হয়, শুক্রবার কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়, বুধবারও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও একজনের মৃত্যু হয়, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১৪২ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১০১ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯,০৬,৮৬৭জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৯৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৭.২০ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৭৯টি।