সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

আজ করোনায় মৃত্যু কম সংক্রমণ বেশি

  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার করোনায় গতকাল থেকে মৃত্যু কম কিন্তু  সংক্রমণ বেশি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল করোনায় ছয় জনের মৃত্যু হয় । আজ সংক্রমণের হার রেকর্ড করা হয় ১৫.৫৩ শতাংশ এবং গতকাল ছিল ১৩.২২ শতাংশ ।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২রা জুলাই সকাল ৮টা থেকে ৩রা  জুলাই সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১৫.৫৩ শতাংশ।

মৃতদের একজন পুরুষ এবং একজন মহিলা।

মৃত ব্যক্তিদের মধ্যে এক জন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের।  মৃতদের বয়স শূন্য থেকে ১০ বছরের মধ্যে এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।

গতকাল সংক্রমণের হার ছিল ১৩.২২ শতাংশ, পরশু ছিল ১৫.৩১ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৫.৭০ শতাংশ, বুধবার ছিল ১৫.২৩ শতাংশ, মঙ্গলবার ছিল ১৫.৪৭ শতাংশ, সোমবার ছিল ১৫.২০ শতাংশ, রবিবার ছিল ১৫.৬৬ শতাংশ, শনিবার ছিল ১৫.০৭ শতাংশ, শুক্রবার ছিল ১২.১৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৪.৩২ শতাংশ, বুধবার ছিল ১৩.৩০ শতাংশ, মঙ্গলবার ছিল ১১.০৩ শতাংশ এবং সোমবার ছিল ১০.৮৭ শতাংশ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়, পরশু পাঁচ জনের মৃত্যু হয়, বৃহস্পতিবার চারজনের মৃত্যু হয়, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার তিন জনের মৃত্যু হয়, সোমবার দুই জনের মৃত্যু হয়, রবিবারও দুইজনের মৃত্যু হয়, শনিবার তিন জনের মৃত্যু হয়, শুক্রবার কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়, বুধবারও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও একজনের মৃত্যু হয়, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি,  বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১৬২ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯০২ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩০৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯,০৮,২৯৭জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৪৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৫২ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৭টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com