সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

আজ করোনায় সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ

  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনায় সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ মৃত্যু এবং সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ ১২ জনের মৃত্যু এবং সংক্রমণের হার ১৬.৫১ শতাংশ রেকর্ড করা হয় ।গতকাল করোনায় দুইজনের জনের মৃত্যু হয় এবং সংক্রমণের হার ছিল ১৫.৫৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩রা জুলাই সকাল ৮টা থেকে ৪ঠা  জুলাই সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ১৬.৫১ শতাংশ।

মৃতদের নয়জন পুরুষ এবং তিনজন মহিলা।

মৃত ব্যক্তিদের মধ্যে নয়জনই ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম, একজন খুলনা এবং একজন ময়মনসিংহ বিভাগের। 

মৃতদের বয়স ৪১ থেকে ৫০ বছর, ৫১ থেকে ৬০ বছর, ৬১ থেকে ৭০ বছর, ৭১ থেকে ৮০ বছর, ৮১ থেকে ৯০ বছর এবং ৯১ থেকে ১০০ বছর মধ্যে।

গতকাল সংক্রমণের হার ছিল ১৫.৫৩ শতাংশ, পরশু ছিল ১৩.২২ শতাংশ, শুক্রবার ছিল ১৫.৩১ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৫.৭০ শতাংশ, বুধবার ছিল ১৫.২৩ শতাংশ, মঙ্গলবার ছিল ১৫.৪৭ শতাংশ, সোমবার ছিল ১৫.২০ শতাংশ, রবিবার ছিল ১৫.৬৬ শতাংশ, শনিবার ছিল ১৫.০৭ শতাংশ, শুক্রবার ছিল ১২.১৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১৪.৩২ শতাংশ, বুধবার ছিল ১৩.৩০ শতাংশ, মঙ্গলবার ছিল ১১.০৩ শতাংশ এবং সোমবার ছিল ১০.৮৭ শতাংশ।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়, পরশু ছয় জনের মৃত্যু হয়, শুক্রবার পাঁচ জনের মৃত্যু হয়, বৃহস্পতিবার চারজনের মৃত্যু হয়, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার তিন জনের মৃত্যু হয়, সোমবার দুই জনের মৃত্যু হয়, রবিবারও দুইজনের মৃত্যু হয়, শনিবার তিন জনের মৃত্যু হয়, শুক্রবার কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়, বুধবারও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও একজনের মৃত্যু হয়, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবারও কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোনো মৃত্যু হয়নি,  বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১৭৪ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২৮৫ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৮২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯,০৮,৭৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৩৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৪৪ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯ টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com