বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: ছাটাই না করার দাবিতে রেলওয়ে আউটসোর্সিং কর্মীরা টঙ্গী রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেছে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সোমবার বেলা ১১টার দিকে টঙ্গী ষ্টেশনে এই ঘটনা ঘটে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে। পরে শ্রমিমদের দাবির প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।
কর্মসূচির ফলে ঢাকা-জয়দেবপুর রটে সকল ট্রেন আটকে যায়। আটকা পড়া ট্রেনগুলো হলো ঢাকাগামী ঢাকা কমিউটার জয়দেবপুর, ঢাকাগামী ব্রহ্মপুত্র জয়দেবপুর, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস টংগি, বিবাড়িয়াগামি তিতাস বিমানবন্দর আউটার, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর, তারাকান্দিগামী অগ্নিবীণা তেজগাঁও, পঞ্চগড়গামী একতা ক্যান্টনমেন্ট, জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর, ঢাকাগামী হাওড় মশাখালী থ্রু পাস, ঢাকাগামী সুবর্ণ পুবাইল, ঢাকাগামী ভাওয়াল ধীরাশ্রম, ঢাকাগামী বনলতা ধীরাশ্রম আউটারে।
১২টা ৪০ মিনিটে টঙ্গীতে লাইন ক্লিয়ার হলে টঙ্গী থেকে জামালপুর কমিউটার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে, গাজীপুর সদর ধ্রীরাশ্রম এলাকায়ও অবরোধ করে শ্রমিকরা।