বাংলা হেডলাইনস: দেশে আজ বুধবার করোনায় চার জনের মৃত্যু হয়েছে এবং গতকাল সাত জনের মৃত্যু হয়।
আজ করোনা সংক্রমণের হার ১৬.৮৯ শতাংশ রেকর্ড করা হয় এবং গতকাল সংক্রমণের হার ছিল ১৬.৭৪ শতাংশ ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
মৃতদের দুই জন পুরুষ এবং দুইজন মহিলা ।
মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছর, ৫১ থেকে ৬০ বছর, ৬১ থেকে ৭০ বছর এবং ৯১ থেকে ১০০ বছর বয়সের মধ্যে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১৮৫ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭২৮জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯,০৯,৭৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.২৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.২৮ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৯৮৪ টি।