বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনায় নয়জনের মৃত্যু হয়েছে । গতকাল তিন জনের মৃত্যু হয়।
আজ করোনা সংক্রমণের হার ১৩.৭৮ শতাংশ রেকর্ড করা হয় । গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১৩.১৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২১২ জন মৃত্যুবরণ করেছে।
মৃত ব্যক্তিদের চার জন পুরুষ এবং পাঁচজন মহিলা। মৃত ব্যক্তিদের সাতজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের।
মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছর বয়সের দুইজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে একজন।
গত ২৪ ঘণ্টায় ৬৫৬ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫৪২ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন। সুস্থতার হার ৯৬.২২ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।