বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু গতকাল থেকে বেশি কিন্তু সংক্রমণ কম। আজ করোনায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং গতকাল পাঁচজনের মৃত্যু হয়।
আজ করোনা সংক্রমণের হার ১১.৮৯ শতাংশ রেকর্ড করা হয় এবং গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১৩.৭৯ শতাংশ ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ জুলাই সকাল ৮টা থেকে ১৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২২৩ জন মৃত্যুবরণ করেছে।
মৃত ব্যক্তিদের চার জন পুরুষ এবং দুইজন মহিলা। মৃত ব্যক্তিদের তিনজন ঢাকা বিভাগের এবং তিনজন ময়মনসিংহ বিভাগের।
মৃতদের বয়স ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন।
গত ২৪ ঘণ্টায় ১৩২৪ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৪৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.২৮ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৬.২৫ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ১১১৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৩৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।