মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বারি মোট ৬২২টি উচ্চ ফলনশীল জাত ও ১,২২৪টি প্রযুক্তি উদ্ভাবন করেছে

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬২২টি উচ্চ ফলনশীল জাত ও ১,২২৪টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। 

বারি’র অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

শনিবার (১৬ জুলাই) ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কর্মশালাটির উদ্বোধন করা হয়। 

গত অর্থবছরে যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী অর্থবছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, বারি’র বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬২২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬০২টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১,২২৪টি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালার কারিগরি অধিবেশনসমূহ আগামী ১৮ জুলাই ২০২২ হতে শুরু হয়ে ১৪ আগস্ট ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।কর্মশালায় কৃষি উন্নয়ন কপোর্রেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম বক্তব্য রাখেন।অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী/কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বারি কর্তৃক বাস্তবায়নাধীন “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে লাভজনক করা (এফএমডিপি)” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনে ‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতায় বিজয়ীদের ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে মোট ১০ জনকে তাদের উদ্ভাবনের জন্য পুরস্কৃত করা হয়। যার মধ্যে ছিল প্রথম পুরস্কার ১টি (৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট); দ্বিতীয় পুরস্কার ৩টি (প্রতিটি ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট) এবং তৃতীয় পুরস্কার ৬টি (প্রতিটি ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট)। উদ্বোধনস্থলের পাশে উন্মুক্ত স্থানে প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের উদ্ভাবিত উদ্ভাবনসমূহ প্রদর্শন করেন। উদ্ভাবনের প্রকৃতি অনুযায়ী পরবর্তীতে তঁাদের সময়াবদ্ধ কারিগরী ও আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং এসব উদ্ভাবনী থেকে কোন প্রযুক্তি উদ্ভাবিত হলে তা বারি ও উদ্ভাবকের যৌথ নামে প্যাটেন্ট করা হবে বলেও জানানো হয়। প্রকল্প চলাকালীন সময়ে প্রতি বছর এ প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলমান থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com