বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল করোনায় দুই জনের মৃত্যু হয়।
আজ করোনা সংক্রমণের হার ১৩.৭০ শতাংশ রেকর্ড করা হয় এবং গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১১.৫৫ শতাংশ ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ জুলাই সকাল ৮টা থেকে ১৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২৩০ জন মৃত্যুবরণ করেছে।
মৃত ব্যক্তিদের চার জন পুরুষ এবং একজন মহিলা। মৃত ব্যক্তিদের চারজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের।
মৃতদের বয়স ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে একজন এবং ১০০ বছরের উপরে একজন।
গত ২৪ ঘণ্টায় ১০০৭ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮৫৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৩৭ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৩২ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৭৩৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।