বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনায় আট জনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণ ৯.৬৬ শতাংশ রেকর্ড করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ জুলাই সকাল ৮টা থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে, পরশু চারজনের মৃত্যু হয়েছে এবং শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৯.৭৭ শতাংশ, পরশু ছিল ১১.১২ শতাংশ এবং শনিবার ছিল ১৩.৭০ শতাংশ ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২৪৯ জন মৃত্যুবরণ করেছে।
মৃত ব্যক্তিদের সাত জনই পুরুষ এবং একজন মহিলা। মৃত ব্যক্তিদের তিনজন ঢাকা বিভাগের, দুইজন খুলনা বিভাগের, দুইজন ময়মনসিংহ বিভাগের এবং একজন রংপুর বিভাগের।
মৃতদের বয়স ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে তিনজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে দুইজন।
গত ২৪ ঘণ্টায় ৮৭৯ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬৯৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৫১ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৪৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৯০৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।