রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়ার আনিসুল ইসলাম মিন্টু আর নেই

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সেউজগাড়ী কারমাইকেল সড়কের বাসিন্দা, সাবেক ক্রীড়াবিদ ও ঠিকাদার এবং জেলা মহিলা লীগ নেত্রী সাবেরাত ইসলাম মুন্নীর বাবা আনিসুল ইসলাম মিন্টু (৯০) আর নেই।

শুক্রবার সকালে তিনি শিবগঞ্জে ছেলের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বজনরা জানান, শুক্রবার বাদ আসর সেউজগাড়ী জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে দাফন করা হয়েছে।

আগামী ২৯ জুলাই শুক্রবার বাদ আসর সেউজগাড়ী জামে মসজিদে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। ছোট মেয়ে বগুড়া জেলা মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য সাবেরাত ইসলাম মুন্নী তার মরহুম বাবার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com