বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণ ৮.৩৬ শতাংশ রেকর্ড করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২১ জুলাই সকাল ৮টা থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়, পরশু একজনের মৃত্যু হয়, মঙ্গলবার আট জনের মৃত্যু হয়েছে, সোমবার সাতজনের মৃত্যু হয়েছে, রবিবার চারজনের মৃত্যু হয়েছে এবং শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৯.৮১ শতাংশ, পরশু ছিল ১২.২০ শতাংশ, মঙ্গলবার ছিল ৯.৬৬ শতাংশ, সোমবার ছিল ৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ১১.১২ শতাংশ এবং শনিবার ছিল ১৩.৭০ শতাংশ ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২৫৮ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের দুইজনই পুরুষ। মৃতদের মধ্যে বরিশাল বিভাগের একজন এবং সিলেট বিভাগের একজন।
মৃত ব্যক্তি ৮১ থেকে ৯০ বছর বয়সের দুইজন ।
গত ২৪ ঘণ্টায় ৬২০ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৬৫ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৬২ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৫৬ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৭৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।