সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

করোনায় চার জনের মৃত্যু সংক্রমণ ১০.১০ শতাংশ

  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনায় চারজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণ ১০.১০ শতাংশ রেকর্ড করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২২ জুলাই সকাল ৮টা থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।

গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে, পরশু ছয়জনের মৃত্যু হয়, বুধবার একজনের মৃত্যু হয়, মঙ্গলবার আট জনের মৃত্যু হয়েছে, সোমবার সাতজনের মৃত্যু হয়েছে, রবিবার চারজনের মৃত্যু হয়েছে এবং শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৮.৩৬ শতাংশ, পরশু ছিল ৯.৮১ শতাংশ, বুধবার ছিল  ১২.২০ শতাংশ, মঙ্গলবার ছিল ৯.৬৬ শতাংশ, সোমবার ছিল ৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ১১.১২ শতাংশ এবং শনিবার ছিল ১৩.৭০ শতাংশ ।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২৬২ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের তিনজন পুরুষ এবং একজন মহিলা। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন এবং সিলেট বিভাগের একজন।

মৃত ব্যক্তি শূন্য থেকে ১০ বছর বয়সের একজন, ২১ থেকে ৩০ বছর বয়সের একজন,৩১ থেকে ৪০ বছর বয়সের একজন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন।

গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪৩৪ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন।

গত ২৪ ঘণ্টায়  সুস্থতার  হার ৯৬.৬৭ শতাংশ এবং গতকাল সুস্থতার  হার ছিল ৯৬.৬২ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৪১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com