বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার করোনায় চারজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণ ৭.০৪ শতাংশ রেকর্ড করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ জুলাই সকাল ৮টা থেকে ২৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত উপরোক্ত তথ্য জানানো হয়।
গতকালও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে, পরশু দুইজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ছয়জনের মৃত্যু হয়, বুধবার একজনের মৃত্যু হয়, মঙ্গলবার আট জনের মৃত্যু হয়েছে, সোমবার সাতজনের মৃত্যু হয়েছে, রবিবার চারজনের মৃত্যু হয়েছে এবং শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ১০.১০ শতাংশ, পরশু ছিল ৮.৩৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৯.৮১ শতাংশ, বুধবার ছিল ১২.২০ শতাংশ, মঙ্গলবার ছিল ৯.৬৬ শতাংশ, সোমবার ছিল ৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ১১.১২ শতাংশ এবং শনিবার ছিল ১৩.৭০ শতাংশ ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২৬৬ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের তিনজন পুরুষ এবং একজন মহিলা। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, রংপুর বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।
মৃত ব্যক্তিদের বয়স ৪১ থেকে ৫০ বছর বয়সের একজন, ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন, ৮১ থেকে ৯০ বছর বয়সের একজন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সের একজন।
গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৭৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২৭০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৭১ শতাংশ এবং গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৬৭ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৬১০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।