বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

গাজীপুরে কারখানায় এসি বিস্ফোরণে দুইজন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া  এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড কারখানায় মেরামতের সময় এসি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক জানান, নিহত টেকনিশিয়ান  সাগর (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। অপর নিহত সোহেল আমেরিকান এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক জানান, কারখানায় মেরামতের কাজ করছিলেন সাগর ও সোহেল। এসময় আকস্মিকভাবে এসি বিস্ফোরণে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।  ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় কেউ আহত হয়নি। নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com