রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

করোনায় তিনজনের মৃত্যু হয়েছে সংক্রমণ ৬.৩৮ শতাংশ

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : দেশে আজ রবিবারও করোনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণ ৬.৩৮ শতাংশ রেকর্ড করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০ জুলাই সকাল ৮টা থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানানো হয়।

গতকালও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, পরশু একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার চারজনের মৃত্যু হয়েছে, বুধবার পাঁচজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার চারজনের মৃত্যু হয়েছে, সোমবার পাঁচজনের মৃত্যু হয়েছে, রবিবার চারজনের মৃত্যু হয়েছে, শনিবারও চারজনের মৃত্যু হয়েছে, শুক্রবার দুইজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ছয়জনের মৃত্যু হয়, বুধবার একজনের মৃত্যু হয়, মঙ্গলবার আট জনের মৃত্যু হয়েছে, সোমবার সাতজনের মৃত্যু হয়েছে, রবিবার চারজনের মৃত্যু হয়েছে এবং শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৬.৬৪ শতাংশ, পরশু ছিল ৫.৮৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৬.৬২ শতাংশ, বুধবার ছিল ৬.৮৩ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.১৪ শতাংশ, সোমবার ছিল ৭.৮৪ শতাংশ, রবিবার ছিল ৭.০৪ শতাংশ, শনিবার ছিল ১০.১০ শতাংশ, শুক্রবার ছিল ৮.৩৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৯.৮১ শতাংশ, বুধবার ছিল  ১২.২০ শতাংশ, মঙ্গলবার ছিল ৯.৬৬ শতাংশ, সোমবার ছিল ৯.৭৭ শতাংশ, রবিবার ছিল ১১.১২ শতাংশ এবং শনিবার ছিল ১৩.৭০ শতাংশ ।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,২৯১ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা। তাদের মধ্যে ঢাকা বিভাগের একজন,  সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন। মৃত ব্যক্তিদের বয়স ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন,  ৭১ থেকে ৮০ বছর বয়সের একজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের একজন।

 গত ২৪ ঘণ্টায় ৩৬৫ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৬৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।

গত ২৪ ঘণ্টায়  সুস্থতার  হার ৯৬.৮৭ শতাংশ এবং গতকাল সুস্থতার  হার ছিল ৯৬.৮৪ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৫৭২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৮৬৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com