বাংলা হেডলাইনস: দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার করোনা সংক্রমণের হার ৪.৩৪ শতাংশ রেকর্ড করা হয়। গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৪.৯৯ শতাংশ।
আজ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ আগস্ট সকাল ৮টা থেকে ৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় যে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়ছে এবং সংক্রমণ ৪.৩৪ শতাংশ রেকর্ড করা হয়।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়, পরশু কোনো মৃত্যু হয়নি, শনিবার দুইজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও দুই জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও দুই জনের মৃত্যু হয়েছে, বুধবার তিনজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও তিনজনের মৃত্যু হয়েছে, এবং সোমবার একজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩০৮ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৪.৯৯ শতাংশ, পরশু ছিল ৫.১০ শতাংশ, শনিবার ছিল ৫.৫৬ শতাংশ, শুক্রবার ছিল ৫.০৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.১৪ শতাংশ, বুধবার ছিল ৬.৫৩ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৭.৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৭৮৭০ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৮৯ জন সুস্থ হয়েছে এবং এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ১৫৪ জন। সুস্থতার হার ৯৭.০৮ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.০৬ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৫৫০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এপর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৫৫৩৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।