বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণ ৪.২৯ শতাংশ রেকর্ড করা হয় ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয় ।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে, পরশু একজনের মৃত্যু হয়েছে, বুধবারও একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও একজনের মৃত্যু হয়েছে, সোমবার তিন জনের মৃত্যু হয়, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবার দুইজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও দুই জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও দুই জনের মৃত্যু হয়েছে এবং বুধবার তিনজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩১২ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৪.৭৫ শতাংশ, পরশু ছিল ৪.৪৫ শতাংশ, বুধবার ছিল ৫.০৯ শতাংশ, মঙ্গলবার ছিল ৪.৩৪ শতাংশ, সোমবার ছিল ৪.৯৯ শতাংশ, রবিবার ছিল ৫.১০ শতাংশ, শনিবার ছিল ৫.৫৬ শতাংশ, শুক্রবার ছিল ৫.০৬ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ৫.১৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৮৬৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৫৬ জন সুস্থ হয়েছে এবং এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন। সুস্থতার হার ৯৭.১২ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.১১ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এপর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৭২০১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।