মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা সোনাতলায় এক গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি সুজন কুমারকে (২৮) গ্রেফতার করেছেন।

মঙ্গলবার মধ্য রাতে তাকে লালমনিরহাটের কালীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব-১২ বগুড়া সূত্র জানায়, আসামি সুজন কুমার সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে। তিনি গত ২৫ জুলাই নিজ এলাকার এক গৃহবধুকে ধর্ষণ করেন। ভিকটিম গৃহবধুর কান্না ও চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় সুজন কুমার পালিয়ে আত্মগোপন করেন।

ধর্ষণের শিকার গৃহবধু ৯ আগস্ট সোনাতলা থানায় সুজনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়া র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর আসামিকে দ্রুত গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়।

কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান জানান, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুজন কুমারের অবস্থান নিশ্চিত হওয়া যায়। এরপর মঙ্গলবার রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে বগুড়ার সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে।

পরে সোনাতলা থানা পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com