রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নওগাঁয় ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম (ওএমএস)। একই সঙ্গে শুরু হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচিও।

বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মুক্তির মোড়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুস সোবহান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলার ৯৯টি ইউনিয়নে ২০৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার ৩৮জন দরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে ডিজিটাল ডাটাবেজ আওতায় যে সকল ভোক্তার তথ্য যাচাই-বাছাই করা হয়েছে তাদেরকে এই চাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সকলের তথ্য যাচাই-বাছাই কার্যক্রমের আওতায় নিয়ে এসে সকলকেই এই চাল দেয়া হবে।

এছাড়াও ওএমএস-এর মাধ্যমে জেলার নওগাঁ পৌরসভায় ১৩টি, নজিপুর পৌরসভায় ৪টি, ধামইরহাট পৌরসভায় ৩টি ও ৮টি উপজেলার ৩৬জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজিতে প্রতিদিন ৭২ মেট্রিক টন চাল বিক্রি করা হবে।

ভোটার আইডি কার্ডের মাধ্যমে একজন একদিনে সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com