বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা

পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার সৎকার সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৩ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ রায়কে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) শেষে শ্মশানে দাহ সম্পন্ন করা হয়েছে। উপজেলার সচিয়ারবন্ধ গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

বার্ধক্যজনিত কারণে শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে তার নিজস্ব বাসভবনে গার্ড অব অনার প্রদান শেষে স্থানীয় শ্মশানে তার দাহ সম্পন্ন করা হয়ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, এস আই মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মাজেদ সরদার, মো: আনার গোলদার, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা অনিল কৃষ্ণ সরকার, প্রভাষ বিশ্বাস, শুশেন মন্ডল, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম সদস্য সচিব ফেরদৌস ঢালী, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, স্বপন মন্ডল, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, চম্পা বেগম, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com