বাংলা হেডলাইনস: দেশে আজ শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার ৬.৫১ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয় ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশু দুইজনের মৃত্যু হয়েছে, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শনিবার দুইজনের মৃত্যু হয়েছে, শুক্রবার একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও একজনের মৃত্যু হয়েছে, বুধবার তিনজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবারও একজনের মৃত্যু হয়েছে এবং শনিবার কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩২৭ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৫.৬৮ শতাংশ, পরশু ছিল ৫.৪৬ শতাংশ, বুধবার ছিল ৫.২০ শতাংশ, মঙ্গলবার ছিল ৪.০৮ শতাংশ, সোমবার ছিল ৪.৭৪ শতাংশ, রবিবার ছিল ৪.৬২ শতাংশ, শনিবার ছিল ৪.২৬ শতাংশ, শুক্রবার ছিল ৪.১৫ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৪.৩৮ শতাংশ, বুধবার ছিল ৩.৮৯ শতাংশ, মঙ্গলবার ছিল ৩.৮৫ শতাংশ, সোমবার ছিল ৩.১৫ শতাংশ এবং রবিবার ছিল ৩.৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৫৫ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১২৫৩১ জন।
গত ২৪ ঘণ্টায় ১০২ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৭৭ জন। সুস্থতার হার ৯৭.২৪ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.২৫ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ৬১৮২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।