মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর গঙ্গা প্রসাদ প্রশেন এবং বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরো উপস্থিত ছিলেন প্রফেসর শ্যামল দাস, ডিন ফ্যাকাল্টি অব আর্টস এন্ড কমার্স, ড. প্রফেসর শমীর কুমার শীল, প্রধান, ডিপার্টমেন্ট অব হিউম্যান ফিজিওলজি, প্রফেসর আশিস নাথ, কো-অর্ডিনেটর, (আন্তর্জাতিক সম্পর্ক), সহকারী প্রফেসর ড. জয়ন্ত চৌধুরী, বিভাগীয় প্রধান, রুরাল স্টাডিজ বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর ও হল প্রভাস্টগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com