রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার অব্যাহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগের সংক্রমণের ঊর্ধ্বমুখী হারের প্রবণতা অব্যাহত রয়েছে।

আজ মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।   

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণের হার ৬.৭১ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সংক্রমণের হার ৬.৬৮ শতাংশ রেকর্ড করা হয় ।

পরশু সংক্রমণের হার ছিল ৪.৯৩ শতাংশ, শনিবার ছিল ৬.৫১ শতাংশ, শুক্রবার ছিল ৫.৬৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫.৪৬ শতাংশ, বুধবার ছিল ৫.২০ শতাংশ, মঙ্গলবার ছিল ৪.০৮ শতাংশ, সোমবার ছিল ৪.৭৪ শতাংশ এবং রবিবার ছিল ৪.৬২ শতাংশ। 

গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়েছে, শনিবারও একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় কোনো মৃত্যু হয়নি এবং রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩২৯ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ৩১৩ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩৪০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার ৯৭.২৩ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.২৪ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪৬৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ৭৬১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com