রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।  

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে সংক্রমণের হার ৭.৪০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল সংক্রমণের হার ছিল ৬.৯৪ শতাংশ, পরশু সংক্রমণের হার ছিল ৬.৭১ শতাংশ  এবং সোমবার সংক্রমণের হার ছিল ৬.৬৮ শতাংশ।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু করোনায়  আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবারও একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবারও করোনায় কোনো মৃত্যু হয়নি এবং রবিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৩০ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৪০৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২২৭ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন। সুস্থতার হার ৯৭.২২ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.২৩ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৫২৪১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৭ লাখ ৮৫৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com