বাংলা হেডলাইনস: দেশে টানা দুইদিন আজ রবিবার করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি তবে সংক্রমণের হার ১২.৭২ শতাংশ রেকর্ড করা হয়েছে যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল করোনায় কোনো মৃত্যু হয়নি, পরশু দুইজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে, বুধবারও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবারও একজনের মৃত্যু হয়েছে, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবার দুইজনের মৃত্যু হয়েছে, শনিবার একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবারও একজনের মৃত্যু হয়েছে, বুধবার কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে, সোমবার কোনো মৃত্যু হয়নি, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবারও একজনের মৃত্যু হয়েছে, শুক্রবারও একজনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার দুইজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩৩৯ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল সংক্রমণের হার ছিল ৯.৬৬ শতাংশ, পরশু ছিল ১০.৮৭ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৮.৯০ শতাংশ, বুধবার ছিল ৮.৪১ শতাংশ, মঙ্গলবার ছিল ১০.৫৫ শতাংশ, সোমবার ছিল ৯.২৩ শতাংশ, রবিবার ছিল ৮.৮৭ শতাংশ, শনিবার ছিল ৮.৬২ শতাংশ, শুক্রবার ছিল ৮.৩৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৭.৪০ শতাংশ, বুধবার ছিল ৬.৯৪ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.৭১ শতাংশ এবং সোমবার সংক্রমণের হার ছিল ৬.৬৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনের করোনা শনাক্ত হয় এবং এপর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৭৬১৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮৪ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন। সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৯৭.১৯ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪১৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ২২১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।