বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পাচ্ছে সাফ বিজয়ী রুপনা চাকমার

  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬০ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ উইমেন্স চ্যাম্পিয়ানশিপ ২০২২ এর শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য রুপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছে।

প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুপনা চাকমার জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান-যুক্তরাষ্ট্রে অবস্থারত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রুপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছেন।

এব্যপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রুপনা চাকমার বাড়ি তৈরি করে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি। আমি ইতোমধ্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি। বুধবার বিকালে এলজিইডির প্রকৌশলী নিয়ে ঘর নির্মাণের বিষয়ে সরেজমিন দেখে আসবেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা এটি করে দিতে পারবো।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলুর রহমান জানান, দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান। নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে রুপনা চাকমার বাসায় গিয়ে ঘরের বিভিন্ন স্থান ও জায়গা পরিদর্শন করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবো। আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইয়া আদাম গ্রামে রুপনা চাকমার বাড়ি। সাফজয়ী বাংলাদেশ দলের আরেক গর্বিত সদস্য ঋতুপর্ণা চাকমার বাড়ি কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে। রাঙ্গামাটি জেলার দুই ফুটবলারের কীর্তিতে আনন্দের জোয়ার বইছে পুরো রাঙ্গামাটি জুড়ে।

প্রসঙ্গত, সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশের ফুটবল দল। খেলায় সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন রাঙ্গামাটির নানিয়ারচরের বাসিন্দা বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com